Header Ads


Spelling

Some Rules of Spelling 

Rule 1. যেসব verb এর শেষে একটি 'e' থাকে, সেক্ষেত্রে  'e' লোপ হয়ে  'ing' যোগ হয়। যেমন--

  • Give + ing  = giving 
  • Make + ing = making 
  • Come + ing = coming 
  • Write + ing  = writing 

Rule 2.কিন্তু যদি verb এর শেষে দুটি e (ee) থাকে, তাহলে 'e' লোপ হয় না। যেমন-- 

  • see + ing = seeing 
  • agree + ing = agreeing

Rule 3. বেশিরভাগ verb এর ক্ষেত্রে বানানের কোনো পরিবর্তন না হয়ে শেষে 'ing' যোগ হয়। যেমন--

  • do + ing= doing 
  • say + ing = saying 
  • keep + ing = keeping 
  • buy + ing = buying 
  • carry + ing = carrying 
  • try + ing = trying 
  • enjoy + ing = enjoying 
  • be+ ing = being 
  • fry + ing = frying 

Rule 4. যেসব word এর শেষে দুটি   'I'( II) থাকে, সেসব word অন্য word এর word এর আগে বা পরে যুক্ত হলে শেষের 'I' টি লোপ পায়। যেমন-- 

  • all + ready = already 
  • Well + come = welcome 
  • All + together = altogether 
  • Well + fare = welfare 
  • All + ways = always 
  • un + till = until
  • all + most = almost 
  • All + though = although 

Rule 5. শেষে syllable এ stress (জোর) না পড়লে সাধারণত consonant এর আগে একটি vowel থাকলেও Consonant টি double হবে না, শুধু ing যোগ হবে। যেমন-- 

  • visit + ing = visiting 
  • Remember + ing = remembering 
  • Listen + ing = listening
(Note) এরকম verb এর ক্ষেত্রে  অন্য যেকোনো suffix যুক্ত হলেও consonant টি double হয় না। যেমন-- 
  • Benefit + ed= benefited 
  • Visit + ed= visited
  • Limit + ed= limited 
  • Develop + ed= developed 
  • Credit + ed= credited 

Rule 6. Verb এর শেষে যদি consonant থাকে এবং তার আগে যদি একটি vowel থাকে, তাহলে consonant টি double ( দ্বিত্ব) হয়ে 'ing' যুক্ত হয়। যেমন-- 

  • get + ing = getting 
  • Run+ ing = running 
  • Bat + ing= batting 
  • Travel + ing = travelling 
  • Stop+ ing = stopping 
  • Sit+ ing= sitting 
  • Put+ ing= putting 
  • Begin+ ing= begging
(Note) মনে রেখো, এ ধরনের verb এর ক্ষেত্রে যেকোনো suffix যুক্ত হলেই consonant টি double হয়। যেমন--
  • Run+ er= runner 
  • Beg+ ed = begged 
  • Admit+ ed= admitted 
  • Bat+ ed= batted

Rule 7. Worb এর শেষে 'y' থাকলে এবং 'y' এর আগে 't'  থাকলে, সেসব word এর শেষে 'ous' যোগ হলে 'y' পরিবর্তিত হয়ে 'e' হয়। যেমন-- 

  • beauty + ous= beauteous 
  • Bounty + ous= bounteous 

Rule 8. কিন্তু word এর শেষে y থাকলে যদি y এর পূর্বে vowel থাকে, সেক্ষেত্রে word এর শেষে suffix যুক্ত হলে y এর কোনো পরিবর্তন হয় না। যেমন--

  • buy+ er = buyer 
  • Boy+ ant= boyant 
  • Convey + ing = conveying 
  • Boy+ ish= boyish 
  • Convey +er= conveyer
  • Convey + ance= conveyance 

ব্যতিক্রমঃ
  • gay + ety= gaiety 
  • Gay+ ly= gaily

Rule 9. Verb এর শেষে যদি ie থাকে,  তাহলে i পরিবর্তিত হয়ে y হয় এবং e লোপ পায়, এরপর ing যোগ হয়। যেমন-- 

  • lie+ ing= lying 
  • Tie+ ing = tying 
  • Die+ ing = dying 

Rule 10. Word এর শেষে y থাকলে এবং y এর পূর্বে consonant থাকলে, word এর শেষে ing, ist, ite, ব্যতীত / ছাড়া অন্য কোনো suffix যুক্ত হলে শেষের y টি পরিবর্তিত হয়ে i হয়।  যেমন-- 

  • happy+ ness= happiness
  • Easy+ iy=easily 
  • Apply+ ed= applied 
  • Pity+ able= pitiable 
  • Busy+ ness= business 
  • Fancy + ful= fanciful
  • Study+ ous= studious
  • Marry+ age= marriage 

Rule 11. Word এর শেষে e থাকলে  এবং সেসব word এর সাথে শুরুতে consonant বিশিষ্ট suffix যুক্ত হলে e লোপ পায়। যেমন-- 

  • true+ ly= truly 
  • Nurse+ ling= nursling
  • Achieve + ment= achievement 
  • Awe+ ful= awful
  • Argue+ ment= argument 

Rule 12. Word এর মাঝে i এবং e বর্ণ দুটির উচ্চারণ একসাথে ee এর মতো হলে প্রথমে i এবং পরে e বসে। যেমন -- 

achieve, brief, priest, believe, relieve, ইত্যাদি। 

কিন্তু i এবং e এর পূর্বে যদি c থাকে,  সেক্ষেত্রে আগে e এবং পরে i বসে। যেমন -- 
perceive, receive, deceive, receipt, ইত্যাদি।
ব্যতিক্রমঃ seize, forfeit. 

Rule 13. যেসব word এর শেষে একটি l থাকে এবং ঐ l এর পূর্বে একটি vowel থাকে,  সেসব word এর শেষে suffix যুক্ত হলে ঐ 'l' টি double হয়। যেমন -

  • Expel + ed= expelled 
  • Level + er= leveller 
  • Counsel+ ed= counselled 
  • Cancel+ ed+= cancelled 
  • Level+ ing= levelling 
  • Marvel + ous= marvellous


Rule 14. Word এর শেষে e থাকলে এবং e এর পূর্বে c বা g থাকলে, সেসব word এর শেষে ous বা able যুক্ত হলে e লোপ হয় না।যেমন -

  • Advantage + ous= advantageous 
  • Marriage + able= marriageable 
  • Trace+ able= traceable 
  • Courage + ous= courageous 
  • Change + able= changeable 

Rule 15. কতিপয় word এর Noun থেকে Adjective করার সময় মূল শব্দের u লোপ পায়। যেমন--- 

  • Honour - honorary 
  • Vigour- vigorus
  • Labour - laborous
  • Rigour- rigorous 

Rule 15. যেসব word এর শেষে c থাকে, সেসব word এর সাথে suffix যোগ হলে c এর স্থলে ck হয়। যেমন-- 

  • Panic+ ed= panicked 
  • Mimic+ ed= minicked.

No comments

Powered by Blogger.