Header Ads


Future Tense.

Future Tense

Future Indefinite Tense

Future Indefinite Tense:  কোনো Verb -এর কাজ ভবিষ্যতে কোনো সময়ে সম্পন্ন হবে বোঝালে Verb এর Future Indefinite Tense হয়।
বাংলা চেনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন, এদের যেকোনো একটি যোগ থাকে।
Structure:  Subject + Shall/ will+ verb এর base form + Extension 
Example : 

  • I shall go to Dhaka.
  • He will invite me

( Note) First Person এ Shall এবং 2nd ও 3rd Person এ will ব্যবহৃত হয়।প্রশ্নবোধক হলে Subject এর পূর্বে Shall/ will এবং না বোধক হলে Subject এর পরে shall not/ will not হবে।

2. Future Continuous Tense

Future Continuous Tense: কোনো Verb এর কাজ ভবিষ্যৎ কালে সংঘটিত হয়ে কিছু সময় চলতে থাকবে এরূপ বোঝালে Verb এর Future Continuous Tense হয়।
বাংলা চেনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন এদের যেকোনো একটি যোগ থাকে।
Structure: Subject + Shall/ will be + V এর সাথে ing + Object/Extension 
Example : 

  • I shall be singing songs.
  • He will be writing a letter.

( Note)  First Person এর পরে সাধারণত shall be বসে। আর অন্যান্য Person এ will be বসে। প্রশ্নবোধক হলে Subject এর পূর্বে Shall/ will হবে।  না বোধক হলে shall/ will পরে not হবে।

3.Future Perfect Tense 

Future Perfect Tense : ভবিষ্যতে কোনো নিদিষ্ট সময়ের মধ্যে verb এর কার্য হয়ে থাকবে এরূপ বোঝালে অথবা ভবিষ্যতে কোনো verb এর কার্য সম্পন্ন হয়ে থাকবে এরূপ অনুমান করা হলে সে verb এর Future Perfect Tense হয়।
চেনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে থাকিব,  থাকিবা, থাকিবেন, এদের যেকোনো একটি থাকবে।
Structure:  Subject + Shall have / will have + V-3 + extension 
Example :

  • I Shall have written the letter by 4 pm.
  • He will have invited me at 5.00 p.m

( note) First Person এর পরে সাধারণত shall have বসে। অন্য সব Person এ Will have বসে। ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে হয়ে থাকবে এরূপ বুঝায় সেটি Future Perfect Tense এবং অন্যটি Future Indefinite Tense হয়।

4. Future Perfect Continuous Tense

Future Perfect Continuous Tense: ভবিষ্যত কালের কোনো কাজ কোনো নিদিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পযর্ন্ত চলতে থাকবে বুঝালে অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে verb এর  Future Perfect Continuous Tense হয়।
বাংলা চেনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবি, তে থাকিবেন ও একটি সময়ের উল্লেখ থাকে। অনেক সময় Future Perfect continuous Tense এ সময়ের উল্লেখ থাকেনা এমন দুটি কাজের উল্লেখ থাকে। 
দুটি কাজের মধ্যে যে কাজটি ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে বুঝায় সেটি Future Perfect Continuous Tense এবং অন্যটি Future Indefinite Tense হয়।
Structure: Subject + shall have been/ will have been + V (+ ing) + Extension 
Example: 
  • I shall have been swimming for two hours.
  • He shall have been writing a letter for three hours.

(Note) First Person এর পরে সাধারণত shall have been।আর অন্যান্য Person এর পরে will have been বসে।

No comments

Powered by Blogger.