Header Ads


Relative Pronoun( সম্বন্ধবাচক সর্বনাম)

Relative Pronoun( সম্বন্ধবাচক সর্বনাম)

What is Pronoun?

যে Pronoun কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়ে তাকে নির্দেশ করে এবং দুটি sentence কে যুক্ত করে তাকে Relative pronoun বলে। (The principal Relative Pronouns are: Who, which, that, what, 'as and are' also used as Relatives.) 
Relative Pronoun গুলো হলো : who, which, what, that, as etc. যেমন --
This is the boy. ( এই সে বালক)
He lost his book. ( সে তার বই হারিয়েছিল) 
উপরের Sentence দুটিকে and দিয়ে একটি Sentence এ পরিণত করা যায়। যেমন --
This is the boy and he lost his book. 
আবার এ sentence টিকে who দিয়ে আরও ভালো ভাবে সংক্ষেপ করা যায়। যেমন --
This is the boy who lost his book. 
উপরের Sentence টি লক্ষ করলে দেখা যাবে যে, 'who' relative pronoun টি একই সঙ্গে দুটি কাজ করছে। যেমন--
  • প্রথমে এটি boy - noun টির পরিবর্তে বসে একে নির্দেশ করছে বলে এটি pronoun.
  • আবার দুটি sentence এর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে বলে এটি Conjunction এভাবে একই সময়ে Conjunction এবং Pronoun এর কাজ করে বলে who কে Conjunction Pronoun ও বলা হয়। তবে আমরা সচরাচর who কে Relative Pronoun ই বলে থাকি।

No comments

Powered by Blogger.