Header Ads


Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)

Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)

নিচের বাক্য গুলো লক্ষ কর।
Kamal is a student. -He goes to school every day.  He is attentive to his studies. Everybody loves him. Iron is a useful metal. It is used in buildings.
উপরের প্রথম ও পঞ্চম বাক্য Kamal এবং Iron দুটি noun. দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বাক্য Kamal এর পরিবর্তে he, his, এবং him, ব্যবহার হয়েছে। ষষ্ঠ বাক্যে Iron এর পরিবর্তে it ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ব্যক্তির পরিবর্তে he, his, এবং him ব্যবহৃত হয়েছে। আর বস্তুর নামের পরিবর্তে It ব্যবহৃত হয়েছে। 
এখানে he, his, him, এবং it personal pronoun.

What is pronoun

সুতরাং যে Pronoun কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে, তাকে Personal Pronoun বসে।

Personal Pronoun তিন প্রকার 

  1. Personal Pronoun of First Person
  2. Personal Pronoun of Second Person
  3. Personal Pronoun of Third Person
1. Personal Pronoun of First Person: যে কথা বলে সে first-person বা উত্তম পুরুষ। যেমন - I, we, me, us, my, mine, our, ours, ইত্যাদি। 
2. Personal Pronoun of Second Person:যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়, সে Second Person. যেমন - you, your, yours, thou, thy, thee, ইত্যাদি 
3. Personal Pronoun of Third Person: যার সম্বন্ধে কোনো কথা বলা হয়, সে Third Person যেমন- he, she, they, him, her, them, their, theirs, it, it's ইত্যাদি।


No comments

Powered by Blogger.